সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আড়াইঘণ্টা পর সিরাজগঞ্জে ট্রাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • 137

সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুরের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ আাড়াই ঘণ্টা পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ উপযুক্ত বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নিউ ঢাকা রোডের সকল ব্যারিকেড তুলে নেন শ্রমিকরা। এর আগে সকাল ১০টায় শহরের চামড়া পট্টি থেকে রেলগেট পর্যন্ত নিউ ঢাকা রোডে ব্যারিকেড দিয়ে অবরোধ করে শ্রমিকরা। এতে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবী, গত ৩০ নভেম্বর বিকেলে শহরের ধানবান্ধি এলাকার স্বেচ্ছাসেবকদল নেতা সানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে ২০/৩০ টি মোটরসাইকেলযোগে এসে অফিসে হামলা ও ভাংচুর চালানো হয়। এ সময় অফিসের স্টাফদেরকেও মারপিট করা হয়েছে। দুদিন গেলেও ওই ঘটনার কোন বিচার দেওয়া হয়নি। এই কারণেই সড়ক অবরোধ করা হয়েছে।

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, গত ২৯ নভেম্বর কাজিপুরে মোড়ে পাম্পে তেল তোলাকে কেন্দ্র কের সানোয়ার হোসেন ছানুর সঙ্গে কোন শ্রমিকের দ্বন্দ্ব হয়। ওই ঘটনার জের ধরে গত ৩০ নভেম্বর ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা ও ভাংচুর এবং স্টাফদের মারপিট করা হয়। দেশমাতা খালেদা জিয়ার অসুস্থ্যতার কারণে বিষয়টি মিমাংসা হতে দেরি হওয়ায় আজ সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে। আমরা বিষয়টি জানতে পেরে নেতৃবৃন্দ আলোচনা করে আজ বিকাল ৪টার সময় বিচারের আশ্বাস দিয়েছেন। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাখখারুল ইসলাম জানান, সকালে সড়ক অবরোধ করেছিল শ্রমিকরা। বেলা সাড়ে ১২টার পর তারা ব্যারিকেড তুলে নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক অবরোধ করে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ : শহরজুড়ে যানজট

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আড়াইঘণ্টা পর সিরাজগঞ্জে ট্রাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

আপডেট টাইম : ০১:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫